চাকরি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ পিএম

ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেড

পদ ও যোগ্যতা : অফিসার ৩৭ জন। বিএ/বিএসসি/বিকম অথবা এমএ, এমএসসি বা এমকম পাস। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। বয়স সেপ্টেম্বরে সর্বোচ্চ ৩০ বছর। মাসিক বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। সিভিসহ কভার লেটার পাঠানো যাবে ২০ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত।

ঠিকানা : ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেড, বাড়ি নম্বর ৬, রোড-১৩৭, ব্লক-এসই (ডি), গুলশান-১, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৪ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৭

গ্রামীণ কল্যাণ

পদ ও যোগ্যতা : আঞ্চলিক ব্যবস্থাপক (কিছু সংখ্যক)। এমবিএ/এমএ/এমএসসি অথবা এমএসএস ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ থাকা চলবে না। কম্পিউটারের অভিজ্ঞতাসহ কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌঁছানো যাবে ২০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত।

ঠিকানা : মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম ভবন, (৫ম তলা), মিরপুর-১, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৪ সেপ্টেম্বর, পৃষ্ঠা ১১

এস. আলম গ্র“প

পদ ও যোগ্যতা :  বিক্রয় প্রতিনিধি (কিছু সংখ্যক)। ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী। এফএমসিজি পণ্যের বিক্রয় ও বিপণন কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। অভিজ্ঞদের বেলায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক বেতন ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌঁছানো যাবে ২০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত।

ঠিকানা : মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, এস. আলম গ্র“প, করপোরেট অফিস, এস. আলম ভবন, ২১১৯, আছাদগঞ্জ, চট্টগ্রাম। একই তারিখ পর্যন্ত সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র ইমেইল করা যাবে ([email protected])) ইমেইল ঠিকানায়।

সূত্র :  প্রথম আলো, ৩ সেপ্টেম্বর, পৃষ্ঠা ১১

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২ জন। সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাস। গ্রেড-১০। বেতন ২৭১০০ টাকা। ১৫ সেপ্টেম্বরে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর এই http://eservice.bba.gov.bd/recruitment) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ  ১৫ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

যোগাযোগ : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা।

ওয়েব :www.bba.gov.bd 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত