ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের শরিয়াহ্বিষয়ক ওয়েবিনার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:১৫ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ। ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত