তুমি কি আমাকে লাথি মারা থামাবে, ইডিয়ট: মেসি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪২ পিএম

বার্সেলোনার সঙ্গে সব অভিমান-দ্বন্দ্ব ভুলে লিওনেল মেসি এখন নতুন মৌসুমে নিজেকে মেলে ধরার অপেক্ষায়। কাতালান ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এরই মধ্যে একটি অনুশীলন ম্যাচও খেলেছেন। তবে শনিবার জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে ম্যাচটা মেসির জন্য খুব একটা সুখকর ছিল না।

দল জিতেছে ৩-১ গোলে। তবে মেসি যতক্ষণ মাঠে ছিলেন, জিমনাস্টিক ডিফেন্ডার হাভিয়ের রিবেলেসের কড়া মার্কিংয়ে ছিলেন তিনি। বেশ করারই শারীরিক সংঘর্ষও হয়েছে।

একপর্যায়ে মেসি মেজাজ হারান। রিবেলেস একটি টিভি প্রোগ্রামে বলেছেন, মেসি তাকে বলেছিলেন আঘাত করা বন্ধ করতে। মেসি এভাবে বলেন, ‘তুমি কি করছ ইডিয়ট। তুমি কি আমাকে সারাক্ষণ এভাবে লাথি মারা বন্ধ করবে?’

রিবেলেস জানান তিনি মেসিকে উত্তরে বলেছিলেন, তাকে আটকানোর জন্য এ ছাড়া কোনো উপায় ছিল না।

খবর: মার্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত