অফিসে চাপ সামলানোর ৫ কৌশল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১ পিএম

অতিরিক্ত কাজের পাশাপাশি নানা অভ্যন্তরীণ ঝামেলা তো আছেই, সহকর্মীর দায়িত্বে হস্তক্ষেপসহ আরও নানা কারণে কর্মক্ষেত্রে চাপের মুখে পড়তে পারেন আপনি।

নিজের জীবনের নানারকম মানসিক  চাপের পাশাপাশি এই চাপটি আরও বেশি যন্ত্রণার উদ্রেক করে। কর্মক্ষেত্রে টিকে থাকতে গেলে এই সব চাপ আপনাকে কিছুটা সহ্য তো করতেই হবে। কিন্তু আপনি কতটুকু গুরুত্ব দেবেন  তা  নির্ভর করছে আপনার উপরেই। যদি কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের সম্মুখীন হন, তাহলে সামলে নিতে হবে নিজেকেই।

আসুন দেখে নিই, কীভাবে কর্মক্ষেত্রে চাপ সামলাবেন।

১. শান্ত থাকুন

যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে হবে। সহকর্মীদের প্রতি অতিরিক্ত অস্থির হয়ে পড়লে ক্ষতি আপনারই। আর আপনি যত বেশি অস্থির হবেন তত বেশি ঝামেলায় জড়িয়ে যাবেন। তাই অতিরিক্ত অস্থির না হয়ে শান্ত থাকুন। ঠান্ডা মাথায় ভেবে-চিন্তে পা ফেলুন।

২. যৌক্তিক কাজ করুন

রাগ, ক্ষোভ ও দুঃখ মানুষের বোঝার ক্ষমতা এবং বিবেচনা করার ক্ষমতাও নষ্ট করে ফেলতে পারে। এতে করে অযৌক্তিক কাজই বেশি করা হয়ে যায়। এই সমস্যায় জড়াবেন না একেবারেই। যত কষ্ট বা রাগই উঠুক না কেন নিজের নৈতিকতাকে বিসর্জন দেবেন না একেবারেই। যৌক্তিক দিকগুলো বিবেচনায় আনুন এবং সেভাবে কাজ করুন।

৩. ব্যক্তিগত ও কর্মজীবন আলাদা রাখুন

নিজের ব্যক্তিগত জীবনের কোনো কিছুই কর্মক্ষেত্রের কারোও সঙ্গে শেয়ার করা উচিত নয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আপনি বিশ্বাস করে কাউকে কিছু বললে সেটা আপনার আড়ালে ছড়িয়ে পড়বে। এতে আপনার মানসিক চাপ আরও বেশি বাড়িয়ে তুলবে। তাই এই দুটি জীবন আলাদা রাখার চেষ্টা করুন, চাপটা আপনাআপনিই কমে আসবে।

৪. কলিগদের ব্যাপারে সতর্ক থাকুন

ভালো বন্ধুত্ব এবং সুসম্পর্ক বজায় থাকলেও জীবনের সবকিছু কলিগদের কাছে প্রকাশ করে দেবেন না এবং নেতিবাচক কলিগদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। স্বাভাবিক ভাবে সম্পর্ক রাখুন কিন্তু কখনই অতিরিক্ত মিশতে যাবেন না।

৫. ব্রেক নিন

খুব বেশি চাপে পড়লে আপনার উচিত কাজ থেকে হালকা ব্রেক নেওয়া। দুই একদিন বাসায় বিশ্রাম নিতে পারেন বা কোথাও থেকে ঘুরে আসতে পারেন। তবে এটাও খেয়াল রাখতে হবে অফিসের চাপ কোনোভাবে পারিবারিক জীবনেও যাতে ঢুকে না পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত