কনকা ব্র্যান্ডের রেফ্রিজারেটর ও ফ্রিজারের পাঁচটি মডেলে সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইভ স্টার এনার্জি রেটিং লেবেল বসানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এখন থেকে কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার ব্র্যান্ড এবং এর পাঁচটি মডেলের বিএসটিআই অনুমোদিত ফাইভ স্টার এনার্জি রেটিং লেবেল ব্যবহার করতে পারবে। এনার্জি রেটিংয়ের ক্ষেত্রে যত বেশি তারকা (স্টার), পণ্যটি তত বেশি শক্তি বা এনার্জি এফিশিয়েন্ট। কনকা রেফ্রিজারেটরের ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে পরিদর্শনের পর বাংলাদেশের উৎপাদিত প্রতিটি মডেলের নমুনা সংগ্রহ করে তা বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষার পর প্রাপ্ত উঁচুমানের ফলাফলের ভিত্তিতেই বিএসটিআই এই অনুমোদন প্রদান করেছে। যার ফলে বাংলাদেশে একমাত্র এই প্রতিষ্ঠানের উৎপাদিত প্রতিটি পণ্যই ফাইভ স্টার রেটিংপ্রাপ্ত হয়েছে। কনকা রেফ্রিজারেটর লাইনআপে বর্তমানে সর্বনিম্ন ১৪ হাজার ৭০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার টাকার ৫০টিরও বেশি মডেল রয়েছে। বিজ্ঞপ্তি
×
