মেসিকে বেতন কম নিতে বলবেন বার্তোমেউ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ এএম

করোনার আঘাতে দুনিয়ার অর্থনীতি ধুঁকছে। এমন পরিস্থিতিতে বার্সেলোনার মতো ধনী ক্লাবও খরচ কমাতে মরিয়া। ফলে ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ লিওনেস মেসিকেও অনুরোধ করবেন আসন্ন মৌসুমে বেতন কম নিতে। এমন খবর দিয়েছে স্পেনের কুয়াত্রো টিভি। সঙ্গে বার্সার অন্য খেলোয়াড়দেরও বেতন কমাতে অনুরোধ করবেন বিতর্কিত এই প্রেসিডেন্ট। মেসির এখন সপ্তাহের বেতন ৫ লাখ  পাউন্ড। এই বেতন থেকে কতটা কমানো হবে তা অবশ্য জানায়নি বার্সা কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত