বিনামূল্যে সবার টিকা নিশ্চিত করতে হবে : জি এম কাদের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২ এএম

প্রতিটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘টাকা না থাকলে করোনার টিকা পাবে না, এমনটি যেন না হয়। হতদরিদ্র থেকে শুরু করে প্রত্যেকের বিনামূল্যে টিকা নিশ্চিত করতে হবে।’

গতকাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ^স্ত করেছেন। আমরা তার বক্তব্যে আস্থা রাখতে চাই। কিন্তু এখন প্রতিটি হাসপাতালে চিকিৎসাসেবা শক্তিশালী করতে হবে। যে হাসপাতালে নেই, সেখানে জরুরিভিত্তিতে করোনা ইউনিট চালু করতে হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ করোনা নিয়ে চরম বিভ্রান্তিতে রয়েছে। সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে নাকি কমেছে, তা কারও কাছে স্পষ্ট নয়। স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতার কারণে এমনটি হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘করোনাকালে আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত