চাকরি স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ বিল বিতরণ কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৫ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ পল্লি বিদ্যুতের মিটার রিডার ও বিল বিতরণ কর্মচারীদের সংগঠন পিচ-রেইট কর্মচারী ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকালে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ পিচ-রেইট কর্মচারী ঐক্য পরিষদ এর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পি-রেইট কর্মচারী ঐক্য পরিষদের সুনামগঞ্জ শাখার সভাপতি জায়ফর মিয়া, সাধারণ সম্পাদক রুহুল ইসলাম তুষার, সদস্য লিটন বৈদ্য, ফয়সাল আলম, আব্দুল করিম, প্রবাল কান্তি, মমিনুল ইসলাম, রুফকুল ইসলাম, আ. কদ্দুস, ইসলাম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা সারা দেশে ৩ হাজারেরও বেশি কর্মচারী অস্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডার ও বিল বিতরণের কাজ করে আসছেন। তাদের চাকরি স্থায়ী না হওয়ায় তারা বেতনভাতা নিয়মিত পাচ্ছে না না এমনকি যেকোনো সময় চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন।

বক্তারা আরও জানান, ২০১২ সালে ‘কাজ নাই মজুরি না’ই প্রকল্পের আওতায় তাদের কিছু সংখ্যক লোকের চাকরি স্থায়ী করলেও এখন পর্যন্ত আর কোন বর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি অস্থায়ীভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের চাকরি স্থায়ী নিয়োগ না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে অনেকটা শঙ্কায় দিন কাটাচ্ছেন। দ্রুত তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা নইলে আরও কঠোর কর্মসূচিদেওয়া ঘোষণা দেন কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত