এসইসির সিসিএএমে অভিযোগ করলেই ব্যবস্থা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩ পিএম

বিনিয়োগকারীরা অনলাইনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাস্টমার কমপ্লেইন অ্যাড্রেস মডিউলে (সিসিএএম) অভিযোগ করলেই ব্যবস্থা নেবে কমিশন।

গতকাল এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের www.sec.gov.bd-এর প্রথম পৃষ্ঠার ডান দিকে Customer Complaint Address নামে একটি আইকন রয়েছে।

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিক জানতে সিসিএএম আইকনটিতে অভিযোগ পেশ করার জন্য অনুরোধ জানানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত