ইস্টার্ন হাউজিংয়ের ১৫% লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫ পিএম

ইস্টার্ন হাউজিং গত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০১৯-২০২০ হিসাব বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। যা আগের হিসাব বছর একই সময় ছিল ৩ টাকা ৭০ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৪৭ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত