সিরিজ নির্ধারণী ম্যাচে খেলবেন স্মিথ?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮ এএম

মাথার আঘাত থেকে সেরে উঠেছেন স্টিভেন স্মিথ। চোট সামলে পুরোদমে রানিং করছেন। আবার নেটে ব্যাটিংও করছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলবেন কি না তা এখনো নিশ্চিত না। আজ সিরিজের ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ নির্ধারণী ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, ইংল্যান্ড দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা এনেছে।

বৃহস্পতিবার নেটে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করার পথে মাথায় আঘাত পান স্মিথ। কনকাশন পরীক্ষা হয় সঙ্গে সঙ্গে, পরীক্ষায় উতরে গেলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। তাই বিশ্রাম দেওয়া হয় দলের সেরা ব্যাটসম্যানকে। এবার মাঠে নামবেন কি না এমন প্রশ্নে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘সে ফিট হওয়ার প্রশ্নে অবশ্যই সঠিক পথে আছে। বুধবার ম্যাচে নামার মতো উপযুক্ত অবস্থায় থাকবে আশা করি। প্রটোকলের অংশ হিসেবে সে পুরোদমে রানিং করতে পারছে, দ্রুত গতি তুলতে পারছে। একাদশে ফেরার জন্য সে পরিশ্রম করছে। তবুও আমরা ম্যাচের আগ মুহূর্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে পারব না।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত