আগস্টে সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় ৫৫৩ মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮ পিএম

চলতি বছর আগস্ট মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ৪৪৪টি দুর্ঘটনায় ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৬৯ জন।

বুধবার প্রকাশিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশের দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

এতে বলা হয়েছে, আগস্ট মাসে দেশের সড়ক-মহাসড়কে ৩৮৮টি দুর্ঘটনায় ৪৫৯ জন নিহত ও ৬১৮ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এছাড়া নৌপথে ৪১টি দুর্ঘটনায় ৮০জন নিহত ও ৫২জন আহত হন। নিখোঁজ রয়েছেন ৩১ জন।

আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৯৮ জন চালক, ১২৫ জন পথচারী, ৮০ জন নারী, ৪৪ জন শিশু, ৩৮ জন শিক্ষার্থী, ২২ জন পরিবহন শ্রমিক ও ৬ জন পুলিশ সদস্য রয়েছেন।

এ মাসে সড়ক দুর্ঘটনার ২৮ দশমিক ৯৮ শতাংশই ঘটেছে মোটরসাইকেলে। এছাড়া ২১ দশমিক ৬১ শতাংশ ক্ষেত্রে ট্রাক ও কাভার্ডভ্যান, ১৬ দশমিক ১২ শতাংশ ক্ষেত্রে বাস, ৮ দশমিক ৭৪ শতাংশ ক্ষেত্রে অটোরিকশা দুর্ঘটনায় পড়েছে।

আগস্ট মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ৪ তারিখ। সেদিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হন ৪৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত