ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. আল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, স্থানীয় বিএনপি নেতা জুম্মন চেয়ারম্যান, আকবর হোসেন নান্টু, আলমগীর হোসেন ও মো. হাসেম।
