সিঙ্গাপুরে ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কুমিল্লার কবির

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ২০২০ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক কবির হোসাইন। দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের হাত থেকে আগামী মাসে তিনি অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মানিত পুরস্কার।

গত শুক্রবার আয়োজকদের মাধ্যমে মোবাইল ফোনে সংবাদটি শুনে আপ্লুত হন কবির। প্রায় তিন হাজার আবেদনকারীর মধ্য থেকে ৪৫ জনকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হয় কবিরের সঙ্গে। দেশ রূপান্তরকে তিনি বলেন, শুক্রবার মনোনীত করার বিষয়টি জানানো হয়। অক্টোবরে প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা রয়েছে।

প্রতিক্রিয়ায় কবির বলেন, ‘আমি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করিনি। অনেকেই মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন। কিন্তু আমি স্ত্রী ও ম্যানেজারকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছি। পরে ইনোভেটিভ অ্যাপস তৈরি করে তার মাধ্যমে সহায়তা কার্যক্রম আরও সহজ ও গতিশীল করেছি। মনোনয়নের ক্ষেত্রে ইনোভেশন কাজকেই তারা গুরুত্ব দিয়েছে বেশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত