নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর রাজধানীর ডেমরা এলাকায় ডিএনডি খাল থেকে আকাশি (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি দল লাশ উদ্ধার করে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে খালটিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আকাশি।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সদর দপ্তরের ডুবুরি ইউনিট তাকে উদ্ধারের চেষ্টা করে।
জানা গেছে, শিশু আকাশি শেরপুর জেলার নালিতাবাড়ীর চাটগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের কন্যা। সে পরিবারের সঙ্গে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকত।
