ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন জাপানের নাওমি ওসাকা। ইউএস ওপেনের প্রস্তুতিতে সাউদার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ওপেনে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। খেলেননি সেই টুর্নামেন্টের ফাইনাল। পরে ইউএস ওপেনে খেলে জিতে নেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড সø্যাম। সেই চোটের কারণেই এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছেন র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ওসাকা। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। করোনার মধ্যেই ৫ হাজার দর্শক উপস্থিতিতে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। ২২ বছরের ওসাকা বিবৃতিতে জানিয়েছেন, ‘ফ্রেঞ্চ ওপেনে এবার আমি খেলতে পারছি না। আমার হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা এখনো থেকে যাওয়ায় ক্লে-কোর্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাব না। টুর্নামেন্ট দুটি (ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) আমার জন্য খুব বেশি কাছাকাছি সময়ে হয়ে গেছে।’
×
