চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই বায়ার্ন মিউনিখ ছেড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ফলে তার সঙ্গে জার্মান ক্লাবের দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান হয়েছে। অনেক দিনের চেনা ক্লাব ছেড়ে যাওয়ায় স্বভাবতই মন খারাপ আলকানতারার। টুইটারে বায়ার্নের প্রতি বিদায় বার্তায় আলকানতারা লিখেছেন, ‘এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। গত সাত বছরে যে ক্লাবে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছি ও উন্নতি করেছি, সেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমার সিদ্ধান্তটি সম্পূর্ণ খেলার দৃষ্টিকোণ থেকে নেওয়া। ফুটবল খেলোয়াড় হিসেবে নিজের উন্নতির জন্য আমার নতুন চ্যালেঞ্জ চাই এবং এটা প্রয়োজনও।’
×
