অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে সাংবাদিক ফরিদ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত মিনিস্টার প্রেস জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন অসুস্থ হয়ে নিউ দিল্লির মালভিয়ানগর ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর তার প্রোস্টেট অপারেশন করা হয়েছিল। তবে হঠাৎ করেই রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার দুপুরে ফরিদ হোসেনের পুত্রবধূ সুমাইয়া শারমিন এই তথ্য জানিয়েছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক বাংলাদেশ ব্যুরো প্রধান ফরিদ হোসেন ২০১৬ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য নিয়োগ পান। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত