৮ অক্টোবর আবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে ফিরছেন লিওনেল মেসি। কিন্তু সে ম্যাচ দুই বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরোকে পাশে পাবেন না তিনি। ডি মারিয়া ও আগুয়েরোকে বাদ দিয়ে ৮ ও ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুই ম্যচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডে নতুন দুই মুখ ডিফেন্ডার লেসঁর ফাকুন্দো মেদিনা ও আতলেতিকো মাদ্রিদের নেহুয়েন পেরেজ। গেল মৌসুমে আতালান্তার হয়ে লা লিগায় নজরকাড়া ফুটবল খেলায় দলে ফের ডাক পেয়েছেন আলেহান্দ্রো গোমেজ। গত বছর কোপা আমেরিকায় চিলির বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। এ জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। গত মার্চে ইকুয়েডরের সঙ্গে ম্যাচটি করোনার কারণে না হওয়ায় দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল মেসির নিষেধাজ্ঞা অকার্যকর বলে সিদ্ধান্ত দেয়।
৩০ জনের আর্জেন্টনা দল
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, অগুস্তিন মার্চেসিন। ডিফেন্ডার : নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, হেরমান পেজ্জেইয়া, লিওনার্দো বালের্দি, নেহুয়েন পেরেজ, ওয়ালতার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, ইজেকুয়েল প্যালাসিওস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, আলেক্সিস ম্যাকাআলিস্তার। ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপস, নিকোলাস গনসালেজ, আলেহান্দ্রো গোমেজ, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেজ, জিওভানি সিমিওনে, ক্রিস্তিয়ান পাভোন।
