চাকরি করার আগেই ছাড়লেন ম্যাকমিলান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩ এএম

বাংলাদেশে নতুন চাকরি শুরু করার আগেই ছেড়ে দিলেন ক্রেইগ ম্যাকমিলান। গত ২৫ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং কোচের নিয়োগ পেয়েছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু গতকাল বিসিবি জানিয়েছে, শুরুর আগেই চাকরি ছেড়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। বাবার মৃত্যুর ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকমিলান।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি চাকরি ছাড়েন গত মাসে। এই কঠিন সময়ে কেবল পরিবারের সঙ্গেই থাকতে চেয়েছেন তিনি। তার জায়গায় কিউই ম্যাকমিলানের সঙ্গে এক সিরিজের জন্য চুক্তি হয় বিসিবির। কিন্তু বাবার মৃত্যুর কারণে চাকরিটা করবেন না বলে জানিয়ে দিয়েছেন ম্যাকমিলান। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে গতকাল।

‘ক্রেইগ আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে। এই কারণে ভারাক্রান্ত সময়টাতে তার পক্ষে আসন্ন সফরে জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টার দায়িত্বটা নেওয়া সম্ভব নয়।’ সমবেদনা জানিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘তার পরিস্থিতিটা আমরা বুঝতে পারি। এই কঠিন সময়ে ক্রেইগ ও তার পরিবারের জন্য আমাদের সমবেদনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত