শিগগিরই খুলে দেওয়া হবে সিনেমা হল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ পিএম

করোনাভীতির কারণে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল বন্ধ। মার্চের ১৮ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সিনেমা হল। ইতিমধ্যেই পার হয়ে গেছে প্রায় ৬ মাস। হল মালিক থেকে শুরু করে কর্মচারী সকলেরই আয় বন্ধ৷  এ যাবৎ প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রযোজকেরা। এমন অবস্থায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা পথ চেয়ে বসে আছেন কবে খুলবে সিনেমা হল।

সিনেমা হল মালিকদের উৎকণ্ঠা এবার দূর হচ্ছে। শিগগিরই খুলে দেওয়া হবে দেশের সিনেমা হলগুলো। এ মাসেই সিনেমা হল খোলার ঘোষণা আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করার সময় এমন কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন, হল মালিক এবং প্রযোজক পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত