অ্যামি অ্যাওয়ার্ড: জমকালো ভার্চুয়াল অনুষ্ঠান, সেরা সাকসেশন-শিট’স ক্রিক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৪ পিএম

মার্কিন টিভি উপস্থাপক, কৌতুকাভিনেতা ও নির্মাতা জিমি কিমেলের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবারের অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

বিশাল হল ভর্তি দর্শক মাতানো কথা ছিল এই উপস্থাপক; কিন্তু করোনা মহামারির কারণে সেটি সারতে হয়েছে ভার্চুয়ালি।

মার্কিন টিভি প্রোগ্রাম নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এবারের ৭২তম আসর বসে। তারকারা যার যার ঘর থেকে যোগ দেন অনুষ্ঠানটিতে। কেউ কেউ ঘরেই বাহারি পোশাক পরে হাঁটেন রেড কার্পেটে।  

অসাধারণ সিরিজ নাটক হিসেবে সেরা পুরস্কার জিতে নিয়েছে ‘সাকসেশন’। সিরিজ নাটকে সেরা অভিনেত্রী ও অভিনেতা নির্বাচিত হয়েছেন যথাক্রমে জেনদায়া (ইউফোরিয়া) এবং জেরেমি স্ট্রং (সাকসেশন)।

সিরিজ নাটকে সেরা পার্শ্ব অভিনেত্রী জুলিয়া গারনার (ওজার্ক) ও সেরা পার্শ্ব অভিনেতা বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)।

সেরা কমেডি সিরিজ নির্বাচিত হয়েছে ‘শিটস ক্রিক’। একই নাটকের জন্য কমেডি সিরিজে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইউজিন লেভি ও সেরা অভিনেতা ক্যাথরিন ও'হারা।

‘শিটস ক্রিক’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব পেয়েছেন অ্যানি মার্ফি এবং সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ড্যানিয়েল লেভি।

সেরা লিমিটেড সিরিজ নির্বাচিত হয়েছে ‘ওয়াচম্যান’। সেরা লিমিটেড সিরিজ অথবা মুভি বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রেজিনা কিং (ওয়াচম্যান) এবং সেরা অভিনেতা মার্ক রাফালো (আই নো দিস মাচ ইজ ট্রু)।

একই বিভাগে সেরা পার্শ্ব অভিনেত্রী ওজু আদুবা (মিসেস আমেরিকা) এবং সেরা পার্শ্ব অভিনেতা ইয়াহিয়া আবদুল মতিন দ্বিতীয় (ওয়াচম্যান)।

১ জুন, ২০১৯ সাল থেকে ৩১ মে, ২০২০ সাল পর্যন্ত মার্কিন টিভি চ্যানেলে প্রচারিত প্রোগ্রামগুলো থেকে এবারের সেরা নির্বাচিত করা হয়।

সাধারণত লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটার হলে বিশাল জমকালো অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। তবে করোনার কারণে স্ট্যাপলস সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সেখানে বিশাল পর্দায় ভার্চুয়ালি যুক্ত হন তারকারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত