সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হেমায়েত হোসেন। গতকাল সোমবার সমবায় সমিতি আইন, বিধিমালা এবং ওই সমিতির উপ-আইন মোতাবেক নির্বাচনী তফসিলের সকল কার্যক্রম শেষে কমিটি গঠন করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি আ ন ম মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মকবুল আহমদ। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ, মো. আবদুর রাজ্জাক মৃধা, জিএম রইস উদ্দীন, মো. নাসির উদ্দিন, আবদুস সালাম হাওলাদার, মো. রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান বুলবুল। বিজ্ঞপ্তি।
