জিজ্ঞাসাবাদ শেষে যুবলীগ নেত্রী রুমি জেলে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৮ এএম

ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন অপবাদ ও মিথ্যাচার প্রচারের অভিযোগে গ্রেপ্তার কথিত যুবলীগ নেত্রী হুমায়রা আফরিন রুমির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে চাঁদাবাজিসহ এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলার নেপথ্যেও তার সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্তকারীরা। গত বৃহস্পতিবার আইসিটি আইনের মামলায় রুমিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার শুরু হওয়া দুদিনের রিমান্ডের মেয়াদ শেষে গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, একই এলাকার ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় মাহবুব আলম রতন নামে একজনকে আগে গ্রেপ্তার করা হয়েছে। রুমির ইন্ধনে রতন এসব কাজ করার কথা স্বীকার করেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করায় রতনকে জেলহাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত