জোড়া গোলে দলকে জেতালেন ইব্রাহিমোভিচ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৩ পিএম

আবার বুড়ো হাড়ে ভেলকি দেখালেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার জোড়া গোলে বলোনিয়াকে হারিয়ে ইতালিয়ান সেরি আর নতুন মৌসুমে শুভ সূচনা করেছে এসি মিলান।

সোমবার রাতে নিজেদের মাঠে ইতালির শীর্ষ লিগের লড়াইয়ে ২-০ গোলের জয় পায় মিলান। বিরতির আগে ও পরে গোল দুটি করেন ইব্রাহিমোভিচ।

ম্যাচের ৩৫তম ভাঙে ম্যাচের গোল শূন্যতা। সতীর্থ থিও ফার্নান্দেজের ক্রস থেকে বর পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে অসাধারণ এক হেডে জালে বল জড়ান ৬ ফুট ৩৯ ইঞ্চি লম্বা ইব্রাহিমোভিচ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন সুইডিস এই তারকা। ডি-বক্সে আলজেরিয়ান মিডফিল্ডার ইসমায়েল বেনাসের ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টি’র বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল হয়নি ইব্রাহিমোভিচের।

হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু সতীর্থ হাকান চালহানোগ্লু’র পাস থেকে পাওয়া বল সুবিধামতো পেলেও শট লক্ষে রাখতে পারেননি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি’র সাবেক এই খেলোয়াড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত