রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন শিশুটির বাবা। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার এসআই মো. বজলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, শিশুটির বাবা দিনমজুর, তিনি একেক সময় একেক কাজ করেন। মা বাসায় বুয়ার কাজ করেন। মঙ্গলবার সকালে মা-বাবা দুজনই বাসার বাইরে থাকায় শিশুটি বাসায় একা ছিল। এ সময় প্রতিবেশী আবুল বাশার (১৫) নামে এক কিশোর তাদের ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে তার স্বজনরা মামলায় অভিযাগ করেন।
