ব্রিগেডিয়ার মামুন নতুন কারা মহাপরিদর্শক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩ পিএম

নতুন কারা মহাপরিদর্শক পদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তাকে নতুন পদে নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোমিনুর রহমান মামুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। 

বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনের চাকুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একইসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগের আদেশও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত