কাপাসিয়ায় সন্ধ্যার পর ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬ এএম

গাজীপুরের কাপাসিয়ায় স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গতকাল বুধবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় কভিড-১৯ এর সংক্রমণ তুলনামূলক পুনরায় বৃদ্ধি পেয়েছে। তাই মরণঘাতী এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সচেতনতার জন্য ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তির এ আদেশ মাইকিং ও পোস্টারিংসহ বিভিন্ন মাধ্যমে এলাকায় প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত