একদিন জনগণকে এর হিসাব দিতে হবে : রিজভী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮ এএম

যতই নিপীড়ন চালানো হোক তা এক দিন এর হিসাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকা- যত চালানো হোক, এ সরকারের শেষরক্ষা হবে না।’ গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হত্যাকা-ের শিকার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলীকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারা দেশে বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অকথ্য দমনপীড়ন ও গুম-খুন হয়রানির ঘটনা ঘটছে। বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, ভবিষ্যতেও দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত