আরব আমিরাতের গরমে অস্থির রোহিত-কার্তিকরা!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত আবহাওয়ায় বেশ ভোগাচ্ছে আইপিএলের খেলোয়াড়দের। বুধবার ম্যাচ শেষে মরুর গরম আবহাওয়াকে যেন তৃতীয় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক।

আবুধাবির শেখ আবুজায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মুম্বাইয়ের কাছে ৪৯ রানে হারে কেকেআর। জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে থেমে যায় কিং খানের দল।

ম্যাচ শেষে বিজয়ী মুম্বাইয়ের অধিনায়ক রোহিত বলেন, “এখানে লম্বা ইনিংস খেলা মোটেই সহজ নয়। এই আবহাওয়া ক্রিকেটারদের পুরোটা শুষে নেয়। হয়ত আমিও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একজন ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে হবে, এই শিক্ষাও দিয়ে গেল এই ম্যাচ।”

রোহিতের কথারই প্রতিধ্বনি যেন শোনা গেল দিনেশ কার্তিকের গলায়। তিনিও জানিয়ে গেলেন, “এই গরমে হঠাৎ এসে খেলা মোটেই সহজ নয়।”

গরম নিয়ে বোল্টও মুখ খুলেছেন। বলেছেন, “এই গরমে বল করা সহজ এমনটা মোটেই বলছি না। এমন কন্ডিশনে মর্গান, রাসেলদের বিরুদ্ধে বল করা বেশ চ্যালেঞ্জের। তবে জয়ী দলের সদস্য হতে পেরে ভালো লাগছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত