শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ ও মো. তৌহিদুর রহমান, ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
