করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য রহস্যঘেরা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের হঠাৎ করে দেওয়া বক্তব্য রহস্যঘেরা।’ গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারি তথ্যমতে প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে। করোনার টেস্ট অর্ধেকে নামিয়ে দিয়েছে সরকার। অফিস-আদালতসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে কোথাও কিছু ঘটছে।
