গার্ড অব অনার ছাড়া মুক্তিযোদ্ধার লাশ দাফন

বাঁশখালীর এমপি মোস্তাফিজের দুঃখ প্রকাশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আলী আশরাফের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার ছাড়াই দাফন করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, গত ২৬ জুলাই ২০২০ মুক্তিযোদ্ধা ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা ডা. আলী আশরাফের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার ছাড়াই তার লাশ দাফন করা হয়। অনাকাক্সিক্ষত ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ঘটনার সময় আমি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকায় ছিলাম। আমি উপস্থিত থাকতে না পারায় কোনো মুক্তিযোদ্ধা যদি কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত