অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ এএম

পঞ্চম অধ্যায়

সামাজিকীকরণ ও উন্নয়ন

বহুনির্বাচনী

(গতকালের পর)

১৮. শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

ক. শিক্ষাপ্রতিষ্ঠান  খ. ক্লাব

গ. শিশু সাহিত্য    ঘ. পরিবার

১৯. শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা এক অপরকে

ক. সহযোগিতা করতে        খ. প্রভাবিত করে

গ. নেতৃত্ব শেখায়  ঘ. খেলাধুলা শেখায়

২০. ফেইসবুক ও টুইটারের মাধ্যমে

i. যোগাযোগ স্থাপিত হয়  ii . ছবি বিনিময় করা যায়

iii . অর্থের লেনদেন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. ii ও iii   গ. i ও ii  ঘ. i, ii  ও iii

২১. শিশুর মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়

ক. সমবয়সী সঙ্গীদের মাধ্যমে

খ. পরিবারের মাধ্যমে

গ. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে

ঘ. সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে

২২. কোন গণমাধ্যমটি নতুন প্রজন্মকে তার দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে

ক. রাজনৈতিক প্রতিষ্ঠান      খ. শিক্ষাপ্রতিষ্ঠান

গ. সংবাদপত্র       ঘ. টেলিভিশন

২৩. কীসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?

ক. ই-কমার্স   খ. ই-মেইল   গ. ফেইসবুক  ঘ. টুইটার

২৪. পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কোনটিকে বেশি প্রয়োজন?

ক. তথ্যপ্রযুক্তি      খ. সংবাদপত্র

গ. চলচ্চিত্র                      ঘ. টেলিভিশন

২৫. কোনটি মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত করে?

ক. টেলিভিশন      খ. প্রেস মিডিয়া

গ. রেডিও                       ঘ. নাটক

২৬. বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটি রীতি। এই রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকে বলে

ক. সামাজিকীকরণ খ. সামাজিক আদর্শ

গ. সামাজিক মূল্যবোধ    ঘ. সামাজিক শিষ্টাচার

২৭. গণমাধ্যমের উপাদান কোনটি?

ক. টুইটার           খ. চলচ্চিত্র   গ. স্কাইপি      ঘ. ই-মেইল

২৮. জনসাধারণের নিকট সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের মাধ্যম কোনটি?

ক. সংবাদপত্র   খ. ফ্যাক্স গ. গণমাধ্যম  ঘ. ইন্টারনেট

২৯. নিচের কোনটি দেশ বা দেশের বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করেছে?

ক. ফেইসবুক       খ. ই-মেইল

গ. ফ্যাক্স             ঘ. ইন্টারনেট

৩০. শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ কেমন থাকে?

ক. অপ্রতিরোধ্য    খ. প্রতিরোধ্য

গ. স্বাভাবিক                    ঘ. অস্বাভাবিক

উত্তর

১৮. ঘ, ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. ক, ২৫. ক, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত