বাংলাদেশের নিউজিল্যান্ড সফর হচ্ছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:২২ এএম

অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে অক্টোবরেই নিউজিল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এই সিরিজও পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়া সিরিজটি আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। শঙ্কা ছিল নিউজিল্যান্ড সরকার এই সিরিজ আয়োজনের অনুমতি দেয় কি-না। আশার কথা হলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে আসন্ন গ্রীষ্মে হোম সিরিজের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার।

বিদেশি দলগুলোর জন্য আলাদা কোয়ারেন্টাইন ও বায়ো-বাবল পরিকল্পনা তৈরি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সরকার ঝুঁকি এড়িয়ে তৈরি করা ওই পরিকল্পনায় সন্তুষ্ট। তাই অক্টোবর থেকেই বিদেশি দল নিউজিল্যান্ড সফর করতে পারছে। প্রথম দল হিসেবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরে দেশটিতে পা রাখবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। এরপরই নারী ওয়ানডে বিশ্বকাপের বদলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও নারী ত্রিদেশীয় সিরিজ। ফেব্রুয়ারিতে নারীদের ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ওই সময়ে তিনটি সিরিজ আয়োজন করতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত