ঢালিউড কিং শাকিব খান জনপ্রিয়তার শীর্ষে থাকলেও প্রায়ই নানা কারণে বিতর্কের মুখে পড়েন। তার মধ্যে ফ্যাশন সেন্স অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকে অতিরিক্ত মেকআপ, ঠোঁটে লিপস্টিক লাগানোর জন্য দর্শকের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে। গত বছরও ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব। এবার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে হুবহু মিল থাকা ট্রাউজার পরে আবারও সমালোচনায় এই নায়ক। কয়েক দিন আগে অপু বিশ্বাস তার ফেইসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কালো-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। আর গত বুধবার শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় একই প্রিন্টের ট্রাউজার পরেছেন শাকিব খান। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার খোরাক হলেন তিনি। অনেকে বলছেন, এটা অপু বিশ্বাসের সেই ট্রাউজার! কেউ আবার টিপ্পনী কেটে বলছেন, শাকিব এখনো অপুকে ভুলতে পারেননি। তাই তার সঙ্গে মিল রেখে ট্রাউজার কিনেছেন। ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। এরপরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।ঢালিউড কিং শাকিব খান জনপ্রিয়তার শীর্ষে থাকলেও প্রায়ই নানা কারণে বিতর্কের মুখে পড়েন। তার মধ্যে ফ্যাশন সেন্স অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকে অতিরিক্ত মেকআপ, ঠোঁটে লিপস্টিক লাগানোর জন্য দর্শকের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে। গত বছরও ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব। এবার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে হুবহু মিল থাকা ট্রাউজার পরে আবারও সমালোচনায় এই নায়ক। কয়েক দিন আগে অপু বিশ্বাস তার ফেইসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কালো-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। আর গত বুধবার শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় একই প্রিন্টের ট্রাউজার পরেছেন শাকিব খান। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার খোরাক হলেন তিনি। অনেকে বলছেন, এটা অপু বিশ্বাসের সেই ট্রাউজার! কেউ আবার টিপ্পনী কেটে বলছেন, শাকিব এখনো অপুকে ভুলতে পারেননি। তাই তার সঙ্গে মিল রেখে ট্রাউজার কিনেছেন। ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। এরপরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
×
