ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। এজিএমে গত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সমাপ্ত হিসাব বছর কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৩ পয়সা।
×
