প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ধানমন্ডি সাতমসজিদ রোড শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। বাড়ি নম্বর ৪৮ (নিচতলা), সাতমসজিদ রোড, ধানমন্ডিতে শাখাটির উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের এমডি-সিইও এম রিয়াজুল করিম এই শাখা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস ; পরিচালক, সেন্টার ফর এনার্জি রিসার্চ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. আব্দুল জব্বার চৌধুরী। বিজ্ঞপ্তি
