ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক -এর মোগলের হাট উপশাখার উদ্বোধন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

সম্প্রতি শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বদিউল আলম শপিং কমপ্লেক্স মোগলেরহাট, স্বনির্ভর রাঙ্গুনীয়া, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোগলের হাট উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জহুরুল হক, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব ও এসভিপি জনাব মো. আকিজ উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত