তৃতীয় অধ্যায়
বিশ্ব-ভৌগোলিক পরিম-লে বাংলাদেশ
বহুনির্বাচনী
১. পৃথিবীর মোট আয়তনের কত ভাগ স্থল?
ক. ২৫ ভাগ খ. ২৭ ভাগ গ. ২৯ ভাগ ঘ. ৩১ ভাগ
২. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?
ক. কৃষ্ণ সাগর খ. কাস্পিয়ান সাগর
গ. বঙ্গোপসাগর ঘ. লোহিত সাগর
৩. এশিয়ার লোকসংখ্যা কত?
ক. ৪৪২ কোটি ৭০ লাখ খ. ৪৪৩ কোটি ৭০ লাখ
গ. ৪৪৪ কোটি ৭০ লাখ ঘ. ৪৪৫ কোটি ৭০ লাখ
৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
ক. বিজয় খ. কেওক্রাডং গ. গারো ঘ. আল্পস
৫. ‘প্যাসিফিক’ অর্থ কী?
ক. জলরাশি খ. সাগর গ. মহাসাগর ঘ. শান্ত
৬. সারা বিশ্ব এশিয়া মহাদেশের ওপর নির্ভরশীল কিসের জন্য?
ক. তৈরি পোশাকের খ. কয়লার
গ. গ্যাসের ঘ. তেলের
৭. ভাস্কো-দা-গামা অভিযানে বের হয়েছিলেন কেন?
ক. আমেরিকা আবিষ্কারের জন্য
খ. ব্রিটেন আবিষ্কারের জন্য
গ. ভারত আবিষ্কারের জন্য
ঘ. ইউরোপ আবিষ্কারের জন্য
৮. হাসান ‘বিশ্ব-ভৌগোলিক পরিম-লে বাংলাদেশ’ বিষয়টি পড়ে মেসোপটেমিয়া পারস্য হিব্রু এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে অনেক কিছু জেনেছে। এগুলো কোন সভ্যতার নিদর্শন?
ক. গ্রিক খ. রোম গ. প্রাচীন ঘ. পারস্য
৯. বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপাসাগর এ দেশের ওপর কী প্রভাব ফেলছে?
ক. ফসল উৎপাদন বৃদ্ধি করছে
খ. প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করছে
গ. প্রাকৃতিক দুর্যোগ রোধ করছে
ঘ. বনভূমি সৃষ্টিতে সহায়তা করছে
১০. বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন কে?
ক. শামীম শিকদার খ. ব্রজেন শিকদার
গ. রাধানাথ শিকদার ঘ. রামনাথ শিকদার
১১. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
ক. ৮৮৮০ মিটার খ. ৮৮৫০ মিটার
গ. ৮৮৬০ মিটার ঘ. ৮৮৭০ মিটার
১২. কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
ক. জাপান খ. রাশিয়া গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন
১৩. দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠনের নাম কী?
ক. আসিয়ান খ. সার্ক গ. ওআইসি ঘ. ওপেক
১৪. আয়তনের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান কত?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৫. শৃঙ্গটির নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছে কেন?
ক. স্যার জর্জ এভারেস্টের নামানুসারে
খ. স্যার জর্জ আইজ্যাকের নামানুসারে
গ. জর্জ ডব্লিউ বুশের নামানুসারে
ঘ. রাধানাথ শিকদারের ডাক নামানুসারে
উত্তর
১. গ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. ক
