যৌন হয়রানি মামলা

বাদী হাজির না হওয়ায় আসামিকে অব্যাহতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ এএম

রাজধানীর ইংলিশ স্পোকেন ও আইইএলটিএস প্রশিক্ষণ সেন্টার ‘শাফিন’স-এর প্রধান শিক্ষক শেখ বুলবুল আহমেদ শাফিনের বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা মিথ্যা বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

শাফিন জানান, ওই মামলার কথিত বাদীর অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ। মামলায় একাধিকবার আদালতে হাজিরা দেন তিনি। কিন্তু বাদী একবারও আদালতে আসেননি। ফলে মামলার আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইতিমধ্যেই ইউটিউবের মাধ্যমে সম্মানহানী করায় দুই ইউটিউবারের বিরুদ্ধে মামলা করেছেন। যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত