ফ্রেঞ্চ ওপেন ২০২০

দ্বিতীয় রাউন্ডে নাদাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। আসরের ১২ বারের চ্যাম্পিয়ন র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর খেলোয়াড় ইগর গেরাসিমভকে হারান।

সোমবার প্যারিসের রোঁলা গারোঁয় দুই প্রতিযোগীর লড়াইটা ছিল দুই ঘণ্টা পাঁচ মিনিটের। বেলারুশ তারকাকে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারান নাদাল।

পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড পরের রাউন্ডে লড়বেন র‌্যাঙ্কিংয়ের ২১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে।

এদিকে একই দিন সহজ জয় পেয়েছেন তৃতীয় বাছাই ডমিনিক থিম। সদ্য ইউএস ওপেন চ্যাম্পিয়ন হারিয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারিন সিলিচকে। ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে জিতেছেন থিম। দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের জ্যাক সকের বিপক্ষে খেলবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত