কক্সবাজারে মাদক কারবারিদের নতুন তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘কক্সবাজারে পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। এখন সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে আইনের প্রয়োগ করতে হবে।’
গতকাল মঙ্গলবার কক্সবাজার সফরে এসে এসব কথা বলেন ডিআইজি। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক চোরাচালানি রোধে কঠোর হতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব ও কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবসময় জনকল্যাণকে প্রাধান্য দিতে হবে। থানায় কোনো সুবিধাবাদী ও দালালকে সুযোগ দেওয়া যাবে না।’
কক্সবাজার জেলা পুলিশে কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত ব্যাপক রদবদলের পর গতকাল ডিআইজি আনোয়ার হোসেন সফরে এলেন।
