বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের বিশেষ উদ্যোগ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯ এএম

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ল্যাবএইড হাসপাতালে পাঁচজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা অথবা অতি দরিদ্রদের বিনা খরচে ওপেন হার্ট সার্জারি কিংবা এনজিওগ্রাম অথবা প্রসিডিউর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইনডোর ও আউটডোরের হৃদরোগীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রয়েছে। বিশ^ হার্ট দিবস উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

‘হৃদয় দিয়ে রুখবো হৃদরোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ^ব্যাপী পালিত হবে বিশ^ হার্ট দিবস। দিবসকে সামনে রেখে গত সোমবার দুপুরে ল্যাবএইড হাসপাতালে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ডা. মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তা ছিলেন প্রফেসর ডা. আব্দুজ জাহের, ডা. মাহবুবুর রহমান, ডা. এপিএম সোহরাবুজ্জামান। আরও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. খান মো. আসাদুল্লাহ হেল গালিব, সাংবাদিক মাসুদ কামাল। জীবনমুখী বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ডা. আব্দুস জাহের। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত