চাঁদাবাজি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ এএম

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে ইউনিয়নের কাকাবো এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এ সময় বাড়ির মালিক নগদ এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য কাজ বন্ধ করিয়ে রাখেন। পরে বাড়ির মালিক সাভার মডেল থানায় একটি মামলা করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত