এসিড সারভাইভারদের কাজের সুযোগ করে দিল ব্র্যাক ব্যাংক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১২:২৭ এএম

এসিড সারভাইভারদের সহায়তায় এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, চারজন এসিড সারভাইভার গতকাল তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

ব্র্যাক ব্যাংকের এইচআর প্রধান বিলকিস জাহান বলেছেন, ‘ব্র্যাক ব্যাংক নিয়োগের ক্ষেত্রে সমতা বিধানে বিশ্বাসী। আমরা কেবল তাদের চাকরি দেওয়ার জন্য নয়, সমাজে তাদের অবস্থানকে গুরুত্ব দিতে এই পদক্ষেপ নিয়েছি। এসিড সন্ত্রাসের শিকার হওয়া এই মানুষদের আমরা কেবল সহানুভূতিই প্রকাশ করি, যদিও আমার বিশ্বাস, সমাজে তাদের অবশ্যই কর্মক্ষম এবং বীরত্বপূর্ণ অবদানকারী হিসেবে বিবেচনা করা উচিত।’

এই চারজন ব্যাংকের বিভিন্ন সাপোর্ট ফাংশনে কাজ করবেন। রুনা লায়লা, ঝুমুর আক্তার, নুসরাত জাহান ও রিনা পারভিন রুমা সবাই এসিড সন্ত্রাসের শিকার এবং প্রত্যেকেই তার নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনকারী। কভিড-১৯-এর প্রকোপের ফলে অনেকের মতো তারাও জুন মাসে তাদের উপার্জনের পথ হারিয়ে বসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত