এক মাদ্রিদের জয় অন্যটির ড্র

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:১৪ এএম

গড়পড়তা পারফরম করেও আরও একবার উতরে গেল রিয়াল মাদ্রিদ। এবার ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে তারা। সুবাদে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল।

এদিকে আতলেতিকো মাদ্রিদও বাজে দিন কাটিয়েছে। লুইস সুয়ারেজ দলের হয়ে প্রথম একাদশে ছিলেন এই ম্যাচে। কিন্তু ৬১ মিনিটে ডিয়েগো কস্তাকে জায়গা ছেড়ে দেওয়ার আগে চমকপ্রদ কিছু করতে পারেননি। আতলেতিকোও আগের ম্যাচে ৬-১ গোলে জয়ের সাফল্য দেখাতে পারেনি হুয়েস্কার সঙ্গে। গোলশূন্য থেকে গেছে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত