স্মার্টফোনে অনেক আগে থেকেই ৬ বা ৮ র্যাম ব্যবহার হলেও গেইম ও নানা কাজের জন্য রয়েছে ১২ জিবি র্যামের বেশ কিছু ফোনও। জেনে রাখতে পারেন এমনই ৩ ফোন সম্পর্কে :
রিয়েলমি এক্স ২ প্রো
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজযুক্ত এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আরও আছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। ফোনটিতে ডুয়েল ফোরজি সাপোর্ট করে। ছবির জন্য ফোনে আরও আছে ৬৪ মেগাপিক্সেল +১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সংমিশ্রণ।
রিয়েলমি এক্স ৩ সুপারজুম এডিশন
রিয়েলমির এই ফোনেও মিলবে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। এ ছাড়াও আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডুয়েল সিমের এই ডিভাইসে রয়েছে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
আইকু ৩ ৫জি
আইকুর এই ফোনটিতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ছাড়া আরও আছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ৫জি কানেকটিভি সমৃদ্ধ ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল +১৩ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৪৪৪০ এমএএইচ ব্যাটারি।
