আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে সপরিবারে নিহত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি। শনিবার বিকালে দেশটির নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণে শেনওয়ারির পরিবারের সাত সদস্যসহ মোট ১৩ জন নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। ২০১৭ সালে গাজি আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে আসর দিয়ে পেশাদারভাবে আম্পায়ারিং শুরু করেন ৩৬ বছর বয়সী শেনওয়ারি। এরপর ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।
এদিকে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার নাজিব তারাকাই। এই ওপেনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমায় আছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, নাজিবের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। শুক্রবার জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন ২৯ বছর বয়সী নাজিব। আফগানিস্তানের হয়ে একটি ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
