এখন থেকে বিস্ফোরক পরিদপ্তরের সব সেবা অনলাইনে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় বিস্ফোরক পরিদপ্তর এই সেবা তৈরি করেছে। গতকাল শনিবার অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিস্ফোরক পরিদপ্তরের ওয়েব সাইটে গিয়ে সব আবেদন করা যাবে।
বিস্ফোরক পরিদপ্তরের অনলাইন ১৮টি সেবা হলোÑ পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ¦লনীয় রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি; সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ব আমদানিকরণের লাইসেন্স; প্রজ¦লনীয় ও বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি; গ্যাসাধার আমদানিকরণের পারমিট; খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স ও পারমিট; নবায়ন সংশ্লিষ্ট আবেদন; পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ¦লনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স; স্থলপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স; সর্বসাধারণের প্রদর্শনের জন্য আতশবাজির লাইসেন্স; এলপিজি মজুদকরণ অথবা মজুদ ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তি করার জন্য লাইসেন্স; বিস্ফোরক ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে/বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স; জলপথে বা আকাশপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স; গ্যাসাধারে গ্যাস (এলপিজি) মজুদকরণের লাইসেন্স; পরিবহন যানে গ্যাসপূর্ণ (এলপিজি ছাড়া অন্যান্য গ্যাস) আধার পরিবহনের লাইসেন্স; পরিবহন যানে এলপিজি পূর্ণ আধার পরিবহনের লাইসেন্স; মোটরযানের জ্বালানি হিসেবে সরবরাহের উদ্দেশ্যে ট্যাংকে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স; নদী পথে (জলযানে) ট্যাংকারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স; সড়ক পথে ট্যাংকারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স।
